top of page
Search

আগুন

নাটক : আগুন

Genre : Social and Fictional

চরিত্র : বাদল, মালতি, শেফালী



(রিকশাটা নামিয়ে রেখে বাদল হাত মুখ ধুয়ে এসে ঘরে ঢুকল)

বাদল : মালতি? কই গেলে গো.... আজ বাজার থেকে মোচা এনেছি আর একটু চিংড়ি, মোচা চিংড়ি করো দেখি!


মালতি : ওহ এই ব্যাপার! তা বেশ, বুল্টি ইস্কুল থেকে ফিরলে ওকে বাজারে পাঠিয়ে কটা মশলা আনাতে হবে...


বাদল : কেন? তুমি কাজে বেরোবে না আজ?


মালতি : না গো, গিন্নি বাড়িতে আজ কীসব ফয়সালা হবে, আমাকে সাক্ষী থাকতে বলসিল দাদাবাবু....অনেক টাকার লোভ দেখিয়ে....


বাদল : কী বলো গো? ওই মুখার্জিদের দাদাবাবু তো? কত নামি দামি মানুষ কত বড়লোক, সকলের মুখে ওনার নাম শুনেছি, কোর্টের এক নম্বর উকিল নাকি!


মালতি : হ্যাঁ গো উনিই, রাতে মদ খেয়ে ঢুকে গিন্নি মাকে মারেন শারীরিক অত্যাচার সাথে মানসিক, সকালে আমি কাজ করতে গিয়ে দেখি গো । সকালেও দু-তিনবার গায়ে গরম চা ঢেলে দিয়েছে আমার সামনে....তাকাতে পারি না.....


বাদল : তাহলে তুমি যাও মালতি, সব সত্যিটা বলে দাও পুলিশের কাছে, গিন্নি মা নিস্তার পাবেন আর ওই পিশাচটার মুখোশও খুলে পড়ে যাক.....


মালতি : না গো, এটা করলে আমাদের এই ছোট্ট সংসার ভেঙে গুঁড়িয়ে যাবে, দাদাবাবুর প্রচুর ক্ষমতা, ও একটা অমানুষ আর ওর ছেলেটাও আরেক দুঃশাসন.....আমাদের বুল্টিটা বড় হয়েছে, একা একা রাস্তা ঘাটে যাতায়াত করে, যদি কিছু....


(শেফালী দৌড়ে সোজা ঘরে ঢুকে আসে বাদলের,হাঁফাতে থাকে)


বাদল : কীরে বোন, তুই এভাবে? কেন কী হল?? .....


(শেফালী কাঁদতে কাঁদতে ঘামতে থাকে কিছু বলে উঠতে পারে না, বসে পরে মেঝেতে মাথায় হাত দিয়ে।)


মালতি : কীরে বল কি হয়েছে? হয়েছেটা কী???? এরকম করছিস কেন তুই?


শেফালী : বৌদি গো......ওরে দাদা রে, আমাদের বুল্টিকে ওরা......


মালতি : ওরা কী? কী করেছে ওরা? কারা ওরা...কি হয়েছে বল????


বাদল : আমি আমার মেয়ের কাছে যাবো এক্ষুনি......


(বাদল খাট থেকে উঠে বেরোতে যায় উদ্বেগে)


শেফালী : মেয়েটাকে ওরা মেরে ফেললে রে, নিষ্পাপ ফুলের পাঁপড়ি ফালা ফালা করে ছিঁড়ে ফেললে ওই কুলাঙ্গার বড় লোক বাচ্চার হায়নার দল....


(সবাই স্তম্ভিত, একটা ঠাণ্ডা নৈঃশব্দ্য, ঝড়ের আগে যেমন সবটা চুপ হয়ে যায় তেমন)


মালতি : বুল্টির বাবা..... চলো! আমার কাটারীটা সাথে নিচ্ছি, তুমিও কোদালটা নাও....এই পিশাচের দল বহু নারীদের চোখের জল ঝরিয়েছে, কিন্তু আজ, আমি একজন মা আর সেই মায়ের চোখে জল নয় আগুন জ্বলবে.....আগুন!! গোটা বস্তির মায়েদের চোখের আগুন জ্বলবে আজ....পৃথিবীর কোনো শক্তি আর আমাকে সত্যের পথে যাওয়া থেকে আটকাতে পারবে না ।


(সকলে ঘর থেকে প্রস্থান করে)

-----------/-------------




--- কলমে : অন্তরা চক্রবর্তী

 
 
 

4 Comments


ANTARA CHAKRABORTY
ANTARA CHAKRABORTY
Nov 25, 2021

Thank you so much❤️

Like

The sheer power of the content... My god.. The pen is mightier than the sword indeed!

Like
ANTARA CHAKRABORTY
ANTARA CHAKRABORTY
Nov 25, 2021
Replying to

❤️loads of love dear, stay blessed

Like

Chandradeep Roy
Chandradeep Roy
Nov 25, 2021

Wonderfully written Antara.

Like
Post: Blog2_Post

©2020 by Jagaran Natya Dal. Proudly created with Wix.com

bottom of page