অবগুণ্ঠন
- Jagaran Natya Dal

- Jan 23, 2021
- 1 min read
হবে বৃষ্টিপাত
কিছুক্ষন পরে
তুষার ঝরবে
পাইনের আলগোছে।
তুহিন শীতের রাত -
আরো হিম হবে ক্রমান্বয়ে।
হাতটা এখনো মুঠোর মধ্যে,
"ভরসার জায়গা" বলে যে
মানুষটা পৃথিবীর আলো
দেখালো আজ সে -
অবচেতনে দিন গুনছে ..
মা - তুমি শুনতে পাচ্ছো ?
তোমার ভেতরে যদি
ঢুকতে পারতাম, আবার
মুখে সেই হাসি ফোটাতে
পারতাম - যে হাসি হেসে
আমাকে নিজের মধ্যে
রেখে, রক্ত ঝরিয়ে যুদ্ধ
করে তোমার সৃষ্টি
তুমি বাঁচিয়েছিলে ।
শুনতে পাচ্ছো -
বইতে যার বানী পড়ে,
যার ত্যাগের কোনো
সীমা নেই, যার খাঁটি
দেশপ্রেম সবার মনে
আজও গেঁথে আছে।
উদ্বুদ্ধ হয়ে চেয়েছিলে
তুমি মা -
দেশের মাকে বুকে
আগলে রাখতে ...
নেতাজী সুভাষ চন্দ্র বসু -
সেই মানুষটার অনুরাগী
কিছুতেই হারতে পারে না।
যা তুমি পারো নি,
আমাকে প্রেরনা জুগিয়েছো
তা করতে - তোমার যোদ্ধা
ফিরে এসেছে - তোমার
প্রিয় মানুষের জন্মদিনে,
হাতটা ধরবেনা আমার ?
একবার .. মা ...
ফিরে এসো না ! মা -
ফিরে এসো না !
- প্রীতি সরকার
%20(1).png)



Nice
❤️❤️❤️