top of page
Search

আমার এ বছরের মহালয়া

প্রায় বারো বছর ধরে প্রতি মহালয়ায় আমি বাবার সাথে গঙ্গায় আসি।

বাবা তর্পণ করে, আমি দেখি। এই দিনে নাকি পূর্বপুরুষেরা আশির্বাদ করেন উপর থেকে‌। আমাকে যে কেনো তর্পণ করতে দেয় না কি জানি,তাহলে আমিও ডাকতাম ছোট কাকুকে।

সেই কবে ছোটকু আমাদের ছেড়ে চলে গেছে। আজো মনে পড়ে রোজ ছোটকু অফিস থেকে ফেরার সময় আমার জন্য খাবার নিয়ে আসত। ছুটির দিনে কেমন আমাকে নিয়ে খেলত।তারপর সেই যে একদিন গেলো আর ফিরলো না।

তাই প্রতি বছর আসি এই দিনটায়। একমনে ছোটকু কে ভাবছি আর নদীর দিকে তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো এক আবছায়া মূর্তি যেন এগিয়ে আসছে।

ওমা ! ওটা তো আমার ছোটকু ।ওই যে দেওয়া যায়না? হাসছে আমার দিকে তাকিয়ে।

কতক্ষণ দেখলাম জানিনা, বাবার ডাকে হুঁশ ফিরল,তারপর আর দেখতে পেলাম না ছোটকুকে।

দুর্গা মা তো সবার মনের ইচ্ছা পূরণ করেন, আমার ছোটকু কে কি আর ফিরিয়ে দেওয়া যায়না?


লিখেছেন - স্নেহা পালচৌধুরী

 
 
 

1 Comment


sparepriti090
Sep 17, 2020

Great work

Like
Post: Blog2_Post

©2020 by Jagaran Natya Dal. Proudly created with Wix.com

bottom of page