মনের বয়স বাড়ে কি??
- Jagaran Natya Dal

- Nov 14, 2020
- 2 min read
আমরা যতই বড় হই না কেন,আমাদের 'ভেতরের শিশু'টা বেঁচে থাকে, আর তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই । আর তাই ভেতরের শিশুটা ঠিক জীবিত থাকে কারণ বয়সের সংখ্যা বাড়লেও মনের বয়স হয়না । একটিবার আয়নার সামনে দাঁড়িয়ে একটু ছোটবেলার "তুমিটাকে" মনে করে দেখবে....পরিস্থিতি পরিবেশে কবর পড়া একটা "উলঙ্গ তুমিকে" খুঁজে পাবে--- যে ভীষণ সহজ সরল, সাধারণ,সাহসী ,ভীষণ স্পষ্টবাদী যার-- হিংসা, লজ্জা, ভয়, ঘৃণা, লোভ ,কিছুই নেই অথচ আছে বড় হওয়ার অদম্য ইচ্ছা ,নিত্য নতুন স্বপ্নে ভরা দুটো দুরন্ত চোখ । ভয় বলতে ছিল শুধু হারানোর ভয় আর বিচ্ছিন্ন হওয়ার ভয় ,আর সেগুলো কোথাও না কোথাও বড় হলেও থেকে যায় । হারিয়ে যায় শিশু সুলভ আচরণ সময়ের শিলালিপি পরিবর্তনে,তবুও কখনো যদি এই ভেতরটার মতন নিষ্পাপ কোনো শিশুকে সেটা মানুষ হোক কিংবা প্রাণী হোক দেখলেই ,কেমন যেন আমাদের বয়সের সংখ্যাটা এক ঝটকায় নেমে যায়--"ওলে বাবা লে,কি মিষ্টি!" থেকে শুরু করে, "ঝুনঝুনি,ভেঁপু বাঁশি, ললিপপ, বেলুন তারপর মুখভেঞ্চানো,খুনসুটি,মারপিট,ঝগড়া, পাগলামি...ইত্যাদি অপরিণত কার্যকলাপে" ধরা পড়ে । আঁকড়ে ধরার চেষ্টা তখনও ছিল এখনও আছে কৌশলটা বদলেছে মাত্র । ভেতরের শিশুটা হারানোর ভয় এখনো পায় আজীবন পাবে, শুধু একলা বাঁচতে শিখছে, অন্ধকারে দিশাহীন এখনো মায়ের আঁচল খোঁজে তবু প্রকাশ্যে কাঁদতে চায় না কিংবা ভেতরের শিশুসুলভ দিকটা দেখানোটাও ওই যে সামনের মানুষ ভিত্তিক ! হ্যাঁ তুমি আড়ে-বাড়ে লম্বে ক-ইঞ্চি বেড়েছ...কিন্তু আমার বিশ্বাস তোমার ভেতরটা একই আছে.....। এবার স্বীকার করাটা তোমার ব্যাপার!!
এতটাও বড় হয়ে যেও না--যে বড় হওয়ায় তোমার ভেতরের "নিষ্পাপ নির্ভেজাল" তুমিটাতে জং ধরে যায় ।এতটাও বড় হয়ে যেও না যাতে, তোমার সেই স্বচ্ছ মনটা সরল ভাবনাগুলো বাষ্পীভূত হয়ে যায়...!এতটাও বড় হয়ে যেও না যাতে, বাইরের শক্ত কাঠামোর ভেতরে ফুটফুটে শিশু মনের কথাটা তোমার কাঁধ ছুঁয়ে কান অবধি পৌঁছোতে না পারে । এতটাও বড় হয়ও না আয়নার সামনে দাঁড়ালে তুমি তোমাকেই চিনতে না পারো। হ্যাঁ বয়সের সংখ্যা বাড়ে, অভিজ্ঞতা হয় কিন্তু ভেতরের সরল বাচ্ছাটাকে কিছু পারিপার্শ্বিক পরিস্থিতির কার্যকলাপে, বালি চাপা দিও না। জীবনে অনেকে যাযাবর হয়ে আসে,আবার সময় মতন অন্যদেশে পাড়ি দেয়। কিন্তু তুমি তোমার জন্য ঠিক ততটাই বড় হও, যতটা হলে তোমার ভেতরের তুমিটাকে দিয়ে জীবনটাকে বীভৎস ভাবে উপভোগ করতে পারো,আর বলতে পারো 'Always be yourself!'
অন্তরা চক্রবর্তী
%20(1).png)



❤❤❤❤❤❤ki6u bolar e 6ilo na lekhata niye tao likhte holoi ar Ki.. Na likhe thka glo na... Hain vitor ta mrityu r age porjonto ba66a i thke ar sei ba66a sisuta k dhore rakhar daitto amdr... E thik joto tuku boro hwar drkr Toto tuku boro hlei hoye jai tar besi hwar drkr o nei jekhne gle amra amdr k hariyye feli... Hain manus 6ere jai amra sikkha ni... Thik ache kintu Oi ba66a pona ta k hariye felte ku bleni.. Jibon sikkha di66e sikkha nebo... Kintu amr Kuchupu ami ta k hariye na jete Dewar daitto amr e.... Akdm vison smoothly AR easily bastob take tule dhorle divai... Ankkk Congo erkm ekta lekha jagaran natyadol k upogar dewar jnno...…
Great work🎉🎉🎉🎉